অ্যাপল ডিভাইস বিক্রির দায়ে মামলা

৫ অক্টোবর, ২০২০ ১৪:৩১  
নষ্ট ও রিসাইকেল করার পরিবর্তে এক লাখের অধিক আইফোন, আইপ্যাড ও আইওয়াচ বিক্রির দায়ে সাবেক ঠিকাদার গিপ কানাডার বিরুদ্ধে মামলা করেছে অ্যাপ। ডিভাইসগুলো সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত ও সচল আছে বলে জানিয়েছে অ্যাপল। খবর এনগ্যাজেট। গিপের পক্ষ থেকে জানানো তথ্যেও এর সত্যতা মিলেছে। তারা জানিয়েছে, প্রায় ১১ হাজার ৭৬৬ পাউন্ড অ্যাপল ডিভাইস নষ্ট করার পরিবর্তে এখনও গিপের কার্যালয়ে অক্ষত রয়েছে। ২০১৫ সাল থেকে ২০১৭ সালের পাঁচ লাখ আইফোন, ওয়াচ এবং আইপ্যাডের উপর নিরীক্ষা চালাতে গিয়ে অ্যাপল বিষয়টি ধরতে পেরেছে। এর মধ্যে প্রায় ১৮ শতাংশ ডিভাইস (এক লাখ তিন হাজার ৮৪৫) এখনও সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সক্রিয় রয়েছে। ওয়াইফাই-অনলি ডিভাইস গণনা করা হলে এই সংখ্যা আরও বেশি হবে বলে জানিয়েছে অ্যাপল। এর পরিপ্রেক্ষিতে অ্যাপল তাদের সাবেক অংশীদারের কাছে প্রায় ২২.৭ মিলিয়ন ডলার দাবি করেছে। গিপ এই চুরির বিষয় অস্বীকার করেনি, তবে দাবি করেছে তিনজন কর্মী ডিভাইসগুলো বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে। এতে কোম্পানির কোনো লাভ হয়নি। অ্যাপল অবশ্য পাল্টা জানিয়েছে, ঐসব কর্মী গিপের জ্যেষ্ঠ কর্মকর্তা। ডিবিটেক/বিএমটি